ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

নানা আয়োজনে প্যারিসে সাফের আন্তর্জাতিক নারী দিবস পালন

  • আপডেট সময় ১১:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ৯৭১ বার পড়া হয়েছে

আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে প্যারিসে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। শনিবার (৯ মার্চ, ২০২৪) প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে সোলিদারিতে আজি ফ্রঁন্স (সাফ)।
আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, আধুনিক এই যুগেও নারীরা নানাভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছে। নারীদের অন্দরে রেখে সমাজ বা রাষ্ট্র কখনও উন্নয়ন লাভ করতে পারে না। এই যুগেও তারা পেশাগতভাবে বঞ্চনার শিকার। তারা যেমন পরিবার সামলান একইভাবে পেশাগত ক্ষেত্রেও নৈপুণ্যের স্বাক্ষর রাখছে।
বক্তারা বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় নারীরা যুগপৎ ঘরে বাইরে ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু পুরুষরা সেক্ষেত্রে নারীর মত পরিবার এবং পেশাগত দায়িত্ব পালন করতে পারবে?
বক্তারা ফ্রান্সের তুলনা উল্লেখ করে বলেন, এটি একটি উদারমনা দেশ। তা সত্বেও এদেশে এখনও নারীরা নানা বঞ্চনা আর নির্যাতনের শিকার।
বক্তারা বলেন, প্রশাসনিক উচ্চপদে এখনও নারীরা স্থান পাচ্ছে না। আলোচকরা সাম্প্রতিক ফ্রান্স সরকারের গৃহীত নারীদের গর্ভপাতের অধিকার অনুমোদনের আইনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অভ্যাগতদের একাংশ

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা হলেন আশির দশকে এদেশে আসা হাসনাত জাহান, ফরাসী সারকারের প্রশাসনিক কর্মকর্তা দিয়ান আশরাফুল, ফরাসী কোর্টের আইনজীবী মোহাম্মদ হেলাল (আকাশ), এডভোকেট সাবিনা মিয়া, উদ্যোক্তা এবং কমিউনিটি ব্যক্তিত্ব তুহিনা আকতার রীমা, অনুবাদক নাজনীন মিয়া, লেখিকা মেরী হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়ন কিয়াং। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাসনিয়া আনজুম এবং রুমন আহমেদ।

অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে ছিলো গানের আয়োজন। পরিবেশন করেন ব্যন্ড দল অসমাপ্ত এবং মৌসুমী চক্রবর্তী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

নানা আয়োজনে প্যারিসে সাফের আন্তর্জাতিক নারী দিবস পালন

আপডেট সময় ১১:৫২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪