ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় ০১:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ভোট মিটলেও ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মাটিতে রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত। এবার ভোট-পরবর্তী হিংসার বলি হলেন নানুরের এক তৃণমূল কর্মী।

মঙ্গলবার (৫ মে) ওই তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আবির শেখ। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আবির শেখ যখন রাস্তা দিয়ে একা যাচ্ছিলেন, সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী তার পথ আটকায়।
অভিযোগের তির সরাসরি বিজেপির দিকে। পরিবারের দাবি, আবিরকে একা পেয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬