ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

পিনাকীর অপপ্রচারের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় ১১:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে

গুজব, অপপ্রচার, জঙ্গিবাদে উস্কানি ও বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) স্থানীয় সময় দুপুরে রিপাবলিক চত্বরে ফ্রান্স আওয়ামীলীগ আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি সুনাম উদ্দিন খালিক। সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অল ইউরোপীয়ান আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি ।

বক্তব্য রাখেন, সহ সভাপতি আশরাফুল ইসলাম, শাহজাহান শাহী , নুরুল আবেদিন, মনাই মিয়া , হাসান সিরাজ, আমিন খান হাজারী, মাহবুবুল হক কয়েছ, আলমগীর খান,মাসুম আহমদ প্রমুখ ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পিনাকী ভট্রাচার্যসহ দেশবিরোধী একটি চক্র জঙ্গিদের উস্কানি দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে নিয়মিতভাবে গুজব ও অপপ্রচার করে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে পিনাকী ভট্রাচার্য দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত।

পিনাকী ভট্রাচার্য ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছে।

আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো সম্পর্কে ফ্রান্স সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বক্তারা ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর পিনাকীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

পিনাকীর অপপ্রচারের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১১:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩