ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন ফ্রান্সে নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে BSNF-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান দুর্নীতি প্রতিরোধে সাধারণের আইনগত প্রতিকার : প্রাসঙ্গিক আলোচনা ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ ছাত্র আন্দোলনে স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স লন্ডনে বাংলাদেশি পুরুষদের সমকামী সাজিয়ে আশ্রয় আবেদনে সহায়তা, গ্রেপ্তার ৩ প্রবাসীদের এনআইডি সংশোধনে দিতে হবে ভিসার কপি দুই দশকের শেষ গল্প ফ্রান্সে দুই হাজার স্কুল অবরূদ্ধ, ৩০ শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

  • আপডেট সময় ০১:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ফ্রান্সের প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের একটি চালান উড়োজাহাজে তুলতে বাধা দিয়েছেন কার্গো খাতের কর্মীরা। চালানটি প্যারিস থেকে ইসরায়েলে পাঠানোর কথা ছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য জানা গেছে।

চালানটিতে থাকা সামরিক উপকরণগুলো এলবিট সিস্টেমসের উৎপাদন বিভাগের জন্য নির্ধারিত ছিল। এগুলো এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজে তোলার কথা ছিল।

এদিকে, ফ্রান্সের বিমান পরিবহন খাতের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী তিনটি প্রধান শ্রমিক সংগঠন জানিয়েছে, আগামী ১০ অক্টোবর রাতে নির্ধারিত ইসরায়েলের বিমান সংস্থা এল আলের একটি ফ্লাইটেও যেন চালানটি তোলা না হয়, সে জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে।

যন্ত্রাংশ ও কার্গোর চালানটি এলবিট সিস্টেমসের কাছে পৌঁছানো ঠেকাতে ‘আরর্জেন্স প্যালেস্টাইন’সহ ইসরায়েলবিরোধী কয়েকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করছে শ্রমিক সংগঠনগুলো। চালান পরিবহনে বিলম্ব ঘটানোকে তারা বিজয় হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ফরাসি কর্তৃপক্ষের কাছে চালানটি আনুষ্ঠানিকভাবে আটকে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো ফ্রান্স সরকার ও বিমান পরিবহন কর্তৃপক্ষের প্রতি চালানটির পরিবহন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ‘কোনো এয়ারলাইনসের নাম পরিবর্তনের সঙ্গে ফ্রান্সের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও দায়িত্বের পরিবর্তন হয় না।’

অন্যদিকে, ফরাসি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এয়ার ফ্রান্স জানিয়েছে, তাদের উড়োজাহাজে এ ধরনের কোনো কার্গো পরিবহন করা হয়নি। বিমান সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলগামী তাদের কোনো ফ্লাইটে অস্ত্র বা গোলাবারুদ পরিবহন করা হয় না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

আপডেট সময় ০১:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬