ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা ফ্রান্সে বিক্ষোভ থেকে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০ ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি ১০০ বছর পর ফ্রান্সে প্রদর্শনীতে উঠছে বিরল গোলাপি হীরা
রোমে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

  • আপডেট সময় ১০:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি, ইতালি

ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতি, রোম-ইতালি’র বার্ষিক মিলনমেলা ২০২৬। ‘বৃহত্তর নোয়াখালীর বন্ধন, প্রবাসে আমাদের শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে নোয়াখালীবাসীর ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

রাজধানী রোমের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ মিলনমেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির প্রধান উপদেষ্টা মো. আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতি, ইতালির সভাপতি রায়হান কামাল, সাধারণ সম্পাদক আহম্মদ নাঈম ও স্থায়ী কমিটির প্রধান রহমত উল্ল্যা মহসিন; নোয়াখালী জেলা সমিতি, ইতালির সভাপতি নুরুল আবছার; লক্ষ্মীপুর জেলা সমিতি, ইতালির সাধারণ সম্পাদক দেওয়ান আজাদ; বিশিষ্ট ব্যবসায়ী আতিক উল্লাহ ও রনি আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির, সাবেক সহসভাপতি মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা এবং বিএনপি নেতা ইমাম হাসান লিখন।

অনুষ্ঠানে রোমে বসবাসরত নোয়াখালীর বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বাংলা কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মিলনমেলাটি প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনকেন্দ্রে পরিণত হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আবুল কালাম নবগঠিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং উপস্থিত অতিথিদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ইতালিপ্রবাসী নোয়াখালীবাসীর স্বার্থ সংরক্ষণ, কল্যাণ ও উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার মাধ্যমে একটি সুসংগঠিত ও সহযোগিতাপূর্ণ কমিউনিটি গড়ে তোলা সম্ভব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতালিতে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির কোনো সদস্য মারা গেলে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানোর যাবতীয় খরচ সংগঠন বহন করবে। এ ছাড়া কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে কিংবা ব্যবসায়িক ক্ষতির কারণে আর্থিক সংকটে পড়লে তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বক্তারা বলেন, প্রবাসজীবনে নানা প্রতিকূলতা ও সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে পারলে যেকোনো দুর্যোগ কিংবা সংকটে একে অপরের পাশে দাঁড়ানো সম্ভব। এ জন্য তাঁরা ইতালিপ্রবাসী বৃহত্তর নোয়াখালীর সবাইকে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বার্ষিক এ মিলনমেলার মধ্য দিয়ে প্রবাসে বৃহত্তর নোয়াখালীবাসীর পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁদের প্রত্যাশা, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের

রোমে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

আপডেট সময় ১০:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬