ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

“ফ্রান্স দর্পণে”র ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫: প্রবাসীদের এক রঙিন মিলনমেলা

  • আপডেট সময় ০৮:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি : প্যারিসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ইউরোপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণ-এর গৌরবময় ১০ বছর পূর্তি ও বহুল প্রতীক্ষিত কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫। প্রবাসীদের উচ্ছ্বাস, সম্মাননা এবং সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় সন্ধ্যায়।

প্যারিসের বাংলা গণমাধ্যম কর্মীদের মিলনমেলা: ফ্রান্স দর্পণের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী
প্যারিসের একটি অভিজাত হলে অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দেন ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শহরের সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ও ইশারাত মেঘলা। উদ্বোধনী বক্তব্যে সম্পাদক  শামসুল ইসলাম  বলেন, “দশ বছরে আমরা প্রবাসীদের কথা বলেছি, তাঁদের সাফল্য তুলে ধরেছি এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। এই যাত্রা ভবিষ্যতেও চলবে।”
শুভেচ্ছা বক্তব্যে পত্রিকার প্রকাশক মিয়া মাসুদ কমিউনিটি যেভাবে ফ্রান্স দর্পণকে সহায়তা করেছে সেভাবে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।

১০ম বর্ষ পূর্তি কেক কাটছেন রমনীরা

অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন স্কটল্যান্ডের পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ, বিবিসি ওয়ার্ল্ড এত বিশিষ্ট  সাংবাদিক মোহাজ্জেম হোসেন, শিক্ষাবিদ ও প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফ্রান্স দর্পণের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক খান,ওয়াক গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ।   এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স দর্পণের উপদেষ্টা শাহিন আরমান চৌধুরী, জুনেদ আহমেদ, এস এম মিল্টন সরকার আহমেদ মালেক প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠকদের উপস্থিতি প্রবাসী কমিউনিটিকে একত্রিত করে।

সফল নারী ক্যাটাগরিতে পুরুষ্কার নিচ্ছেন তওফিকা শাহেদ

কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মাননা পান বদরুল বিন হারুন (ইসলামী ও নৈতিকতা শিক্ষা), বিসিএফ (বর্ষ সেরা সামাজিক সংগঠন), সৈয়দা তাওফিকা সাহেদ ( বর্ষ সেরা নারী অধিকার কর্মী ), মো. ফেরদৌস রহমান (বর্ষ ব্যবসায়ী উদ্যোক্তা) এবং নাজিবুল্লাহ পিয়াস (বর্ষ সেরা ক্রীড়াবিদ)। পুরস্কারপ্রাপ্তরা জানান, এই স্বীকৃতি তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব আব্দুস সোবাহান, শহীদ চৌধুরী ও উপস্থিত সকল সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে আগত সকল নারী শিশু ও  অথিতিবৃন্দকে নিয়ে ফ্রান্স দর্পণের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন প্রিয়ন্তি,  মৌসুমি চক্রবর্তী ও  গৌতম রায়।  যা দর্শকদের মন ছুঁয়ে যায়। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফেরদৌস করিম আখঞ্জী, যিনি বলেন, “ফ্রান্স দর্পণ শুধু সংবাদ মাধ্যম নয়, প্রবাসীদের হৃদয়ের কণ্ঠস্বর হয়ে থাকবে।”

এই উদযাপন প্রবাসী কমিউনিটির ঐক্য, গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

“ফ্রান্স দর্পণে”র ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫: প্রবাসীদের এক রঙিন মিলনমেলা

আপডেট সময় ০৮:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫