ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউর বিশেষ মিশন

  • আপডেট সময় ১১:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে।

ইইএএস জানায়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইইউ ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) নিয়োগ দিয়েছেন।

এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। তাঁর ভাষায়, এই মিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনী প্রক্রিয়ার মূল্যায়ন করবে এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের প্রতিফলন ঘটাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউর বিশেষ মিশন

আপডেট সময় ১১:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫