ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

বালাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মানববন্ধন

  • আপডেট সময় ১২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

এসএম হেলাল : বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম, ইলিয়াস আলীর সন্ধান এবং ছাত্রদল নেতা শহীদ সায়েম আহমদ সুহেল এর হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টায় বালাগঞ্জ থানার সম্মূখ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয় তিনি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বাংলাদেশের জনসাধারণে এক বিপ্লবী নেতৃত্ব নাম। স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে জননেতা এম, ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করেছে। আমরা অবিলম্বে জননেতা ইলিয়াস আলীর সন্ধান চাই। এ ছাড়া বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল হত্যার বিচার দুরে কথা সে সময় মামলাটাও পর্যন্ত করতে দেয়া হয়নি। তাই বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রিয়নেতা এম, ইলিয়াস আলীর সন্ধান এবং সায়েম আহমদ সুহেল হত্যার দ্রুত বিচার চাই।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পশ্চিম গৌরীপুর ইউপি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল এর পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তার হিসেবে বক্তৃতা করেন- সিলেট জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম, মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

বালাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মানববন্ধন

আপডেট সময় ১২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪