ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট বন্ধের নির্দেশ

  • আপডেট সময় ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮
  • ৩৮৫ বার পড়া হয়েছে

আকস্মিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের ‘উপর মহলের নির্দেশে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিটিআরসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে কী কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

সরকারের পক্ষ থেকেও কোনো ভাষ্য পাওয়া যায়নি।

সোমবার বিকালে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে পাঠানো এক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক বন্ধ করতে নির্দেশনা পাঠায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ারের পাঠানো ওই ই-মেইলে দুটি লিংকগুলো তৎক্ষণাৎ ব্লক করার নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হল https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/

এরপর আরেকটি ই-মেইলে https://bangla.bdnews24.com/ বন্ধের নির্দেশনাও দেওয়া হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিআরসি নির্দেশনা দিয়েছে সরকারের উপর মহলের নির্দেশে।”

কী কারণে- জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জহুরুল হক।

বাংলা ভাষার প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালে যাত্রা শুরু করার পর এখন বাংলা ভাষার সর্ববৃহৎ সংবাদ প্রকাশক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এখন ইউনিক ভিজিটর সংখ্যা এক কোটির বেশি; প্রতি মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটের ১০ কোটি পাতা খোলা হয়।

বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টা সচল বার্তা কক্ষের সঙ্গে সরাসরি সম্পৃক্তদের পাশাপাশি সারা বাংলাদেশে এবং বিদেশের প্রধান প্রধান শহরগুলো মিলিয়ে ৫০০ শতাধিক সংবাদকর্মী রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট বন্ধের নির্দেশ

আপডেট সময় ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮