ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক

  • আপডেট সময় ০৩:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাটের শিকার হওয়ার পর অবশেষে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কারিগরি ত্রুটির কারণে হুট করেই ব্যবহারকারীরা লগ-আউট হয়ে যাওয়া এবং নিউজ ফিড রিফ্রেশ করতে না পারার মতো সমস্যায় পড়েন। তবে মেটার প্রকৌশলীদের দ্রুত তৎপরতায় এই অচলাবস্থা কেটে যেতে শুরু করেছে।

শুক্রবার (১২ জুন) হুট করেই মেটার মালিকানাধীন এই জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। অনেকেই জানান, হঠাৎ করেই তাদের সেশন এক্সপায়ারড হয়ে যায় এবং অ্যাপ ও ব্রাউজার থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে পড়েন। এরপর পাসওয়ার্ড দিয়েও আর আইডিতে প্রবেশ করা যাচ্ছিল না। ফেসবুকের পাশাপাশি মেটার অন্য দুই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও আংশিক বিভ্রাট দেখা দেয়। বিভ্রাটের খবর নজরদারি করার ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ মাত্র কয়েক মিনিটে লাখ লাখ ব্যবহারকারী তাদের সমস্যার কথা রিপোর্ট করেন।

হঠাৎ এমন বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই সাইবার হামলার আশঙ্কাও করতে শুরু করেন। তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুতই জানানো হয় যে এটি কোনো সাইবার হামলা নয়, বরং তাদের অভ্যন্তরীণ সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তারা ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশও করে।

ফেসবুকের সার্ভারগুলো আবার সচল হতে শুরু করেছে। অনেক ব্যবহারকারী ইতোমধ্যেই তাদের অ্যাকাউন্টে সফলভাবে লগ-ইন করতে পারছেন এবং নিউজ ফিডও স্বাভাবিক নিয়মে কাজ করছে।

তবে সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য সেবাটি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক

আপডেট সময় ০৩:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬