ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

বিমানের লন্ডন রুটে ফ্লাইট বাড়ছে ডিসেম্বরে

  • আপডেট সময় ০৮:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯০ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে চারটির স্থলে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে। লন্ডন রুটে বাড়তি দুটি ফ্লাইটের অনুমতি মেলায় মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই এই রুটে ফ্লাইট চালাবে বিমান। আগামী ডিসেম্বর মাস থেকে এই রুটে ড্রিমলাইনারেরও অভিষেক ঘটবে।

জানা গেছে, বর্তমানে ঢাকা-লন্ডন রুটে প্রতি সপ্তাহে বিমানের চারটি ফ্লাইট চলাচল করে। এর অতিরিক্ত আরও দুটি ফ্লাইট চালাতে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট অথরিটির কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে সম্প্রতি তারা বিমানকে আরও দুটি ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে।

বর্তমানে সর্বাধুনিক ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিমানের নিজস্ব বহরে যুক্ত হয় চতুর্থ প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ড্রিমলাইনার। নভেম্বরে যুক্ত হবে দ্বিতীয় ড্রিমলাইনারটি। আরও দুটি আসবে ২০১৯ সালে।

বিমানের গণমাধ্যম শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, আগামী ডিসেম্বর থেকে লন্ডন রুটে সপ্তাহে ৬ দিন বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইট বৃদ্ধির বিষয়ে ব্রিটেন প্রবাসীদের দাবি দীর্ঘদিনের। নিকট ভবিষ্যতে আঞ্চলিক ও অভ্যন্তরীণ বেশকিছু রুটেও ফ্লাইট বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে ড্রিমলাইনার ছাড়াও রয়েছে আছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০। ভাড়ায় নেয়া দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০, একটি এয়ারবাস এ৩৩০, দুটি ড্যাশ-৮সহ মোট ১৬টি উড়োজাহাজ। এসব দিয়ে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ আকাশপথে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র এয়ারলাইন্স বিমান বাংলাদেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

বিমানের লন্ডন রুটে ফ্লাইট বাড়ছে ডিসেম্বরে

আপডেট সময় ০৮:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮