ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত ইতালিতে সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় ০৬:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস জানান, গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

দ্রুতগতিতে করোনা ভাইরাসের বিস্তার হতে থাকায় গত ৩০ জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। ওই সময়ে সংস্থাটির প্রধান জানান, এর মাধ্যমে দুর্বল স্বাস্থ্য সেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে। বুধবার ভাইরাসটি মোকাবিলায় নিষ্ক্রিয়তার মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচও প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস। করোনা প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দেশগুলোর করণীয় নিয়ে দেওয়া ডব্লিউএিইচও’র পরামর্শে পরিবর্তন আনা হচ্ছে না। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে কোনও রোগ ছড়িয়ে পড়তে থাকলে তখন মহামারি ঘোষণা করা হয়।

ভাইরাস মোকাবিলায় দ্রুত ও সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন, ‘কয়েকটি দেশ দেখিয়ে দিয়েছে এই ভাইরাসটি দমন ও নিয়ন্ত্রণ করা যায়’। শান্ত থেকে সঠিক ব্যবস্থা নিয়ে বিশ্বের নাগরিকদের রক্ষায় ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীনে করোনা ভাইরাসের সংক্রমণ কমে এলেও ইতালি ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। খবর বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০৬:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০