ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন আগুনে জ্বলছে আইফেল টাওয়ার!

বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম

  • আপডেট সময় ১০:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আজ (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর কোনো পাঁচতারকা হোটেলের পরিবর্তে এবার মিরপুরে বিসিবির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বিসিবির ২৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সিলেট বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তার এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় ক্রিকেট প্রশাসনে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), মীর শাকরুল আলম সীমান্ত ও মির্জা ফয়সল আমীন (রাজশাহী), এবং সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা)।

অন্যদিকে, বাকি ১৫টি পদের জন্য ভোটগ্রহণ চলছে। ক্লাব ক্যাটাগরির ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। প্রার্থীদের তালিকায় রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও প্রশাসক।

সিলেটের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ও প্রশাসনিক প্রতিনিধিত্বে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে

বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম

আপডেট সময় ১০:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬