ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্লোভাকিয়ায় মাথা ছাড়াই সমাহিত ৭৮টি কঙ্কাল উদ্ধার এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা রোমানিয়ার কাজের ভিসায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ সাড়ে ৮ বছরের কারাদণ্ড স্প্যানিশ ফুটবলারের প্যারিসে হাজারো প্রবাসীর পদচারণায় অনুষ্ঠিত হল বৈশাখী মেলা সেনেগালের বিপক্ষে যেমন হতে পারে ফ্রান্সের একাদশ নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা! কাউন্সিল হাউস থেকে বিদেশিদের বের করে দিতে চান রিফর্ম ইউকের নাইজেল ফারাজ

বৃটেনে ফাইজার ও বায়োএনটেকের টিকার প্রথম চালান পৌঁছেছে

  • আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালান বৃটেনে পৌঁছেছে আজ। গোপনীয়তা রক্ষার কারণে ওই চালানটি টিকা বিতরণের মূলকেন্দ্র হিসাবে নির্ধারিত এক অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। মূলত সেখান থেকেই বৃটেনের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ফাইজার-বায়োএনটেককে বৃটেন সরকার ৪ কোটি ডোজ টিকার অর্ডার দিয়েছে। যা ২ কোটি মানুষকে দেয়া যাবে বলে জানান দেশটির ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথান ভ্যান-টাম। তিনি বলেন, এ টিকাদান কর্মসূচি যতটা সম্ভব দ্রুত শুরু করতে হবে। সেক্ষেত্রে টিকাদান তালিকার বিষয়ে সবাইকে কিছুটা নমনীয়তা দেখাতে হবে। উল্লেখ্য ফাইজার ও বায়োএনটেকের এই টিকা বেলজিয়ামে তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠনটি তাদের উদ্ভাবিত এই টিকাকে ৯৫ শতাংশ কার্যকর হিসাবে দাবি করেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গত বুধবার এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় বৃটেন। দেশটির টিকা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থা এমএইচআরএ জানায়, সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ব্যক্তিদের আগামী সপ্তাহ থেকে টিকা দেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্লোভাকিয়ায় মাথা ছাড়াই সমাহিত ৭৮টি কঙ্কাল উদ্ধার

বৃটেনে ফাইজার ও বায়োএনটেকের টিকার প্রথম চালান পৌঁছেছে

আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০