ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

বৃষ্টির মতো ঝরল সোনা!

  • আপডেট সময় ১১:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৪৮৬ বার পড়া হয়েছে

রাশিয়ার ইয়াকুতস্ক বিমানবন্দরে বৃষ্টির মতো ঝরে পড়তে দেখা গেল কয়েক লাখ ডলার অর্থমূল্যের সোনা, প্লাটিনাম ও মূল্যবান পাথরের প্রায় ২০০ বার।

গত বৃহস্পতিবার প্রায় নয় টন মূল্যবান ধাতু নিয়ে নিম্বাস এয়ারলাইনসের AN-12 বিমানটি পূর্ব ইয়াকুতিয়ার এই বিমানবন্দর থেকে উড়াল দেয়ার সময় এ ঘটনা ঘটে।

বিমানটির ‘কার্গো হ্যাচ’ নষ্ট থাকায় ওড়ার সঙ্গে সঙ্গে তা ভেঙে যায়। সেটি পরে বিমান থেকে আলাদা হয়ে যায়। এতে প্রায় এক-তৃতীয়াংশ বার নিচে পড়ে যায়। পরে বিমানটি পাশের ম্যাগ্যান বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

স্থানীয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ভেতরে চলাচল বন্ধ করে দেয় এবং ছড়িয়ে পড়া মূল্যবান ধাতুগুলো সংগ্রহ শুরু করে।

ঘটনার পরপরই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, ইতোমধ্যে ১৭২টি বার উদ্ধার করা হয়েছে। যেগুলোর ওজন প্রায় সাড়ে তিন টন।

পরে পুলিশের একটি সূত্র জানায়, সব বার উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বিমানটিতে কোনো সমস্যা ছিল না বলে দাবি করেছে ইয়াকুতস্ক বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা বলেছে, বিমানটি ওড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং পরের বিমানবন্দরে এটি সফলভাবেই অবতরণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

বৃষ্টির মতো ঝরল সোনা!

আপডেট সময় ১১:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮