ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে ইতালীস্হ নারায়ণগঞ্জ বাসী উদযাপন করেছে বসন্ত ও পিঠা উৎসব

  • আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ দেশের গণ্ডী পেরিয়ে বসন্ত বরণে পিছিয়ে নেই প্রবাসীরাও। প্রবাসে নানা দেশে থাকা বাংলা ভাষাভাষীরা নানা অঙ্গ-সংগঠন থেকে উদযাপন করা হয় দেশীয় সব উৎসব। আর তারই ধারাবাহিকতায় রাজধানী রোমে নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালী উদযাপন করেছে বসন্ত উৎসব ও পিঠা মেলা।

বসন্ত উৎসব ও পিঠা মেলা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সমিতি সম্প্রতি রোমের রসই রেস্টুরেন্ট হলরুমে জাঁকজমকপূর্ণ ভাবে নিয়েছে নানা আয়োজন।

বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রং বেরংয়ের পোষাকে নারী, শিশু, পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্হলে। রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল পছন্দের শিল্পীদের নাচ গান, ছিল নারীদের জন্য বালিশ খেলা কবিতা আবৃত্তি, স্হানীয় শিল্পীদের পরিবেশনায় দেশের গান সহ নানা আয়োজন।

এতে সংগঠনের প্রধান উপদেষ্টা মোক্তার রহমান মাকতুল এর সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেলের পরিচালনায়, ভারপ্রাপ্ত সভাপতি রাম কানাই সাহার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুলতানা মুক্তার পাখি, কসিম উদ্দিন, শাকিল আহমেদ, মাসুদুর রহমান,আজীবন সদস্য বজলুর রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শিপলু, মোজাম্মেল হক, মোঃ ফরিদ, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক বিজয় পোদ্দার, ধর্ম সম্পাদক মুকুল চাঁন, সহ অর্থ সম্পাদক রাসেল, সুমন, আঃ কাদির, দুলু সরদার, সহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশের কৃষ্টি কালচার ও সংস্কৃতি সম্প্রর্কেও প্রবাসের সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দেশীয় সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। তারা আরো বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সত্যিই আনন্দের। শত ব্যস্ততার মাঝেও সকলকে একত্রে করার জন্য আমরা নারায়ণগঞ্জ বাসী বিদেশে থেকেও দেশের সঙ্গে মিল রেখে আমাদের দেশীয় আয়োজনগুলো করে থাকি। তবে দেশের স্বাদ বিদেশে না মিললেও আমরা প্রবাসীরা একত্রিত হতে পেরে সবার ভেতর এক অন্যরকম আমেজ বিরাজ করে। যেনো অল্প সময়ের জন্য ফিরে পাই এক টুকরো বাংলাদেশ। তারা আগামীতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখব বলেও মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে ইতালীস্হ নারায়ণগঞ্জ বাসী উদযাপন করেছে বসন্ত ও পিঠা উৎসব

আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২