ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

ব্রিটেনের বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের মালিক এখন বাঙালি ব্যবসায়ী মোহাম্মদ কবির

  • আপডেট সময় ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ৫৫৩ বার পড়া হয়েছে

পাঁচ বছরের জন্য ব্রিটেনের বেডফোর্ড টাউন ফুটবল স্টেডিয়াম কিনে নিলেন ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী ও সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ কবির। মিষ্টার কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেনট কোম্পানির সাথে গত ২২শে এপ্রিল (সোমবার) দুপুরে বেডফোর্ড টাউন ফুটবল ক্লাবের হল রমে বেডফোর্ড টাউন এফসি’র সাথে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষরিত হয়।

আগামী সেপ্টেম্বর থেকে বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের নাম হবে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্রাইট ম্যানেজমেনট ফুটবল স্টেডিয়াম’। এ স্টেডিয়ামে এক সাথে প্রায় পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।
বেডফোর্ড টাউন ফুটবল ক্লাবের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বেডফোর্ড টাউন ফুটবল ক্লাব ও ব্রাইট ম্যানেজমেনট কোম্পানির মধ্যে পাঁচ বছরের জন্য চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাইট ম্যানেজমেনট কোম্পানির ফাউন্ডার মোহাম্মদ কবির, কো-ফাউনডার জাকির হোসেন ও কয়েছ মিয়া এবং বেডফোর্ড টাউন ফুটবল ক্লাবের মালিক টেইলার জন ও ফিল। এ সময় উপস্থিত ছিলেন বিসিএ’র সাংগঠনিক সম্পাদক মিটু চৌধুরী, ফজলুল হক, সাইফুল আলম, সাদিক চৌধুরী ও ফুটবলার হেরি আলীসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ ও খেলোয়াড়।

ব্রিটিশ বাংলাদেশী ও বাংলাদেশের প্রতিভাবান তরুনদের খেলাধুলার প্রতি আগ্রহী ও পেশাদার ফুটবলার তৈরী করার জন্য এ স্টেডিয়াম কিনেছেন বলে জানিয়ে কবির বলেন, আগামীতে এখানে বাংলাদেশের ও ব্রিটেনের তরুন খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে ফুটবল নিয়ে কাজ করছেন মোহাম্মদ কবির। ইউকেতে তাঁর ‘সকার লীগ’নামে একটি ফুটবল টিমও আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

ব্রিটেনের বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের মালিক এখন বাঙালি ব্যবসায়ী মোহাম্মদ কবির

আপডেট সময় ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯