ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ব্রিটেনে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত

  • আপডেট সময় ১১:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
  • ৪১৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে এক মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক বৃদ্ধ। শুক্রবার জুম্মার নামাজের সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। পুলিশ রক্তাক্ত অবস্থায় ৮০ বছর বয়সী ওই মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২০ বছর বয়সী এক যুবককে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আহত বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ম্যানচেস্টারের ক্লেয়ারডন রোডের জাকারিয়া মসজিদে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশের দাবি, এটি কোনও হেইট ক্রাইম নয়।

ম্যানচেস্টারের প্রধান পুলিশ কর্মকর্তা ফাজ জামান জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এখানে ঘৃণাজনিত কোনও অপরাধ হয়নি বলে তার বিশ্বাস। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে বুধবার হামলার শিকার হয় যুক্তরাজ্যের মুসলিমরা। বার্মিংহ্যামের দুই মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা যখন মাগরিবের নামাজ আদায় করছিলেন, সে সময় সেখানে গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করা হয়। এতে ভেঙে যায় জানালার কাঁচ। নিরাপত্তার জন্য মসজিদের সামনে মোতায়েন করা হয় পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

ব্রিটেনে মসজিদে বৃদ্ধকে ছুরিকাঘাত

আপডেট সময় ১১:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮