ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ব্রেক্সিট চুক্তির খসড়া তৈরি

  • আপডেট সময় ০১:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ৬৪২ বার পড়া হয়েছে

Orléans, visite d'une agence de conduite régionale ( ACR ) et d'un poste source d'ENEDIS // A l'intérieur du poste source. Dans la piece où se trouve les différents disjoncteurs qui permettent de couper le courant dans les agglomérations voisines

ব্রাসেলসে মাসব্যাপী আলোচনার পর ব্রেক্সিট ইস্যুতে একটি ‘খসড়া চুক্তি’ তৈরি করেছে আলোচনায় অংশ নেওয়া যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। চলতি সপ্তাহের ফলপ্রসূ আলোচনার পর দুই পক্ষই কিছু বিষয়ে একমত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। মন্ত্রীদেরকে খসড়া চুক্তির বিষয়ে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত মতামত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন থেরেসা মে। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় বৈঠকটি হতে পারে।
১০০ পৃষ্ঠার বেশি খসড়া চুক্তিতে ব্রেক্সিটের পর যুক্তরাজ্য তথা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মানুষের নাগরিকত্ব এবং তাঁদের অধিকারের বিষয়ে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
এ দিকে বরাবরের মতো ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রীরা চুক্তির খসড়া প্রত্যাখ্যান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের নেতারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে ভোটাভুটির কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

ব্রেক্সিট চুক্তির খসড়া তৈরি

আপডেট সময় ০১:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮