ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের ভূখণ্ড দখলের আহ্বান!

  • আপডেট সময় ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
  • ৪৫৩ বার পড়া হয়েছে

ভারতে বসবাসরত অবৈধ অভিবাসীদের থাকার জন্য বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাবেক নেতা প্রবীণ তোগাড়িয়া।

তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের একাংশ দখল করে নিয়ে সেখানে ‘অবৈধ অভিবাসীদের’ থাকার বন্দোবস্ত করা। খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের গৌহাটিতে বুধবার এক সভায় টোগাড়িয়া এসব কথা বলেন। আসামে দুই মাস তোগাড়িয়ার সভা আয়োজন নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ তোগাড়িয়া বলেন, আসামে প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। গত দুই বছরে মাত্র ১৭ জনকে দেশে (বাংলাদেশে) ফেরত পাঠানো হয়েছে। এখন বাংলাদেশ এদের ফেরত নিতে অস্বীকার করলে ভারতীয় সেনাবাহিনীর উচিত বাংলাদেশের ভূমি দখল করে তাদের থাকার ব্যবস্থা করে দেয়া।

যুগান্তর থেকে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা

ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের ভূখণ্ড দখলের আহ্বান!

আপডেট সময় ০৫:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮