ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু

মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা সুবিধা পাচ্ছেন

  • আপডেট সময় ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছে ,মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি।

ওই স্ট্যাটাসে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোয় একটি নোটিফিকেশন জারি করা হয়েছে বলেও জানানো হয়।

একই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আসিফ নজরুল তার ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা যারা আছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনারা ইতোমধ্যে হয়ত সুখবরটি পেয়ে গেছেন। সেটা হচ্ছে – এখন থেকে মালয়েশিয়ান সরকার সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে। ইনশা আল্লাহ ভবিষ্যতে আমরা আরও কিছু সুখবর পাব। আমাদের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ায় অবস্থান করছে। সামনের মাসে বড় একটি সফর হওয়ার কথা রয়েছে সেখানে। আমরা তখন আরও সুখবর আপনাদের দিতে পারব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা সুবিধা পাচ্ছেন

আপডেট সময় ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫