ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

মৌলভীবাজারের রাজনগরে একই ঘরে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ

  • আপডেট সময় ১১:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • ৩৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার দেবরবন্দ গ্রামে একই ঘর থেকে দুই কিশোরীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছে- পাঁচগাঁও ইউনিয়নের দেবরবন্দ গ্রামের মৃত হিরেন্দ্র বিশ্বাসের মেয়ে রুপনা বিশ্বাস (১৪) ও একই বাড়ির সুনীল বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাস (১৬)। এর মধ্যে রুপনা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।

রাজনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মির্জা মাহমুদুল করিম জাগো নিউজকে জানান, দুপুরে সুনীল বিশ্বাসের শোবার ঘরের তীরের সঙ্গে রশি এবং ওড়না দিয়ে ওই দুইজন আলাদাভাবে একই জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে তাদের মায়েরা বিদুৎবিল পরিশোধ করতে রাজনগর সদরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে মনিকা বিশ্বাসের ছোট বোন বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে ঘরে ঢুকে দুইজনকে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সূত্রঃ আমাদের কথা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

মৌলভীবাজারের রাজনগরে একই ঘরে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ

আপডেট সময় ১১:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮