ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর

রোমে খোলা মাঠে ইফতার: ইতিহাস সৃষ্টির পথে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি

  • আপডেট সময় ১২:০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন, ইতালি থেকে

ইতালির রাজধানী রোমে খোলা মাঠে ইফতার আয়োজন করে বৃহত্তর ঢাকা সমিতি, ইতালি ইতিহাস সৃষ্টির পথে রয়েছে। মুসলমানদের ধর্মীয় রীতিনীতি ভিন্ন ধর্মের মানুষকে জানানোর লক্ষ্য নিয়েই বেশ কয়েক বছর ধরে খোলা মাঠে ইফতারের আয়োজন করে থাকে সংগঠনটি।

ইসলাম সম্পর্কে কিছু বিদেশির ভ্রান্ত ধারণা দূর করতে প্রতি বছরের মতো এবারও রাজধানী রোমে খোলা মাঠে ইফতারের আয়োজন হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ইতালিতে বিভিন্ন সময়ে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এবং নানা অজুহাতে একাধিকবার মুসলমানদের পবিত্র মসজিদ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসব ভ্রান্ত ধারণা দূর করতে বৃহত্তর ঢাকা সমিতি, ইতালি অন্যান্য বারের মতো এবারও খোলা মাঠে ইফতারির আয়োজন করে।

এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আলম সিদ্দিকী, এছাড়াও বাংলাদেশ সমিতির ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বৃহত্তর ঢাকা সমিতি, ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু সহ রোমের আঞ্চলিক, সামাজিক‌, রাজনৈতিক ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত ছিল এখানে। বিভিন্ন নারী সংগঠনের শীর্ষ নেত্রীর ছাড়াও সাধারণ গৃহবধু অংশগ্রহণ করেন এই খোলা মাঠের ইফতারে। তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়।
বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, ইসলাম শান্তির ধর্ম আমরা তা বিদেশিদের মাঝে তুলে ধরতে চাই খোলা মাঠে ইফতারি করে প্রবাসী বাংলাদেশীরা খুশি। তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং যারা কোনো গোপন কর্মসূচির সাথে জড়িত নয়। তাই আমরা প্রকাশ করতে এই ইফতারের আয়োজন করেছি।

রাজধানীর ঐতিহাসিক লারগো প্রেনেস্তে চত্বরে এই ইফতার মাহফিলের বহু ইতালীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন মুসলমানদের এই ইফতার প্রচার এর জন্য। বিকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা এই চত্বরে জড়ো হতে থাকেন। ইফতার শেষে মাগরিবের নামাজও আদায় করেন মুসল্লিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ

রোমে খোলা মাঠে ইফতার: ইতিহাস সৃষ্টির পথে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি

আপডেট সময় ১২:০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২