ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন জরিমানা চালিয়ে যেতে পুলিশকে নির্দেশনা প্রীতি প্যাটেলের

  • আপডেট সময় ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেছেন, যুক্তরাজ্যের পুলিশ লকডাউন বিধি প্রয়োগে কাউকে কোনো ছাড় দিবে না। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তা ঠেকানোর জন্য আইনের শক্তিশালী প্রয়োগের প্রয়োজন।

জাতীয় পুলিশ প্রধানদের কাউন্সিলের নির্দেশিকা প্রকাশের পরে বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউনের বিধিগুলো ভঙ্গ হলে কর্মকর্তাদের আরও দ্রুত জরিমানা করা উচিত। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্যে লকডাউন ব্যবস্থা আরও কঠোর হওয়া দরকার।

বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই জাতীয় প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং বিধিগুলো অনুসরণ করেছে, আশা নিয়ে বলেন প্যাটেল।

তবে সম্প্রতি নতুন করোনা আক্তান্তের সংখ্যা এবং মৃত্যুর মর্মান্তিক সংখ্যাটি দেখায় যে আরো শক্তিশালী পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জনসাধারণকে লকডাউন বিধিনিষেধ অনুসরণ করার জন্য সতর্ক করে বলেছেন, আপনি নিয়ম না মানলে তা আপনার এবং আপনার প্রিয়জনের জন্য মারাত্মক হতে পারে।

শনিবার (৯ জানুয়ারি) দক্ষিণ লন্ডনে একটি লকডাউন বিরোধী বিক্ষোভের সময় ১২ জনকে গ্রেপ্তার করে। একই দিন ভ্রমণকারী এক দম্পতিকে জরিমানা করেছে পুলিশ। এছাড়া ২০০ পাউন্ড করে দুই নারীর জরিমানা হয়েছে, তাদের ভ্রমণ পিকনিক হিসাবে গণ্য হওয়ায় পুলিশ এই জরমানা করে।

পুলিশ ফেডারেশন অব ইংল্যান্ড ও ওয়েলসের চেয়ারম্যান জন এপ্টার বলেন, আমাদের কর্মকর্তারা সঠিক কাজ করার জন্য প্রচণ্ড চাপের মধ্যে আছেন। জনগণের সাথে পুলিশের ভারসাম্য বজায় রাখতে হবে। এই কাজটা সহজ না হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমাদের নিরাপদ রাখতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা

লকডাউন জরিমানা চালিয়ে যেতে পুলিশকে নির্দেশনা প্রীতি প্যাটেলের

আপডেট সময় ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১