ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

লন্ডনের দ্বিতীয় সরকারি ভাষা ‘বাংলা’

  • আপডেট সময় ০৭:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ৫০৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের লন্ডনে সরকারি ভাবে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ভাষার মর্যাদা পেয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা। সম্প্রতি সেখানে বাংলা ভাষাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।বর্তমানে লন্ডনে প্রায় ৭২ হাজার বাংলা ভাষাভাষী লোক রয়েছে। জনপ্রিয়তা ও ব্যবহারের দিক থেকে ইংরেজির ঠিক পরেই এর অবস্থান। পোলিশ ও তুর্কি রয়েছে বাংলার পরেই।

লন্ডনের প্রায় ২ লাখ বাসিন্দা এই তিনটির মধ্যে যে কোনো একটিতে কথা বলেন। সম্প্রতি, একটি সংস্থার সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে যুক্তরাজ্যে বাংলাভাষীদের সংখ্যা বাড়লেও ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন বলেও জানিয়েছে ওই সমীক্ষা।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতে একটি সমীক্ষা চালিয়েছিল সংস্থাটি। সেই সমীক্ষায় অনেক নতুন তথ্যই উঠে আসে। সেখানেই জানা যায়, লন্ডনের প্রায় ৩ লাখ বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন।

সূত্র : এশিয়ান ভয়েস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

লন্ডনের দ্বিতীয় সরকারি ভাষা ‘বাংলা’

আপডেট সময় ০৭:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯