ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

লন্ডনে গৃহহীনদের সমর্থনে হাজার মানুষ ঘুমালো ফুটপাথে!

  • আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • ৩৫৪ বার পড়া হয়েছে

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বৃষ্টি। এর মধ্যে ফুটপাথে ঘুমানোর কথা ভেবে দেখেছেন কখনও? অনেকে না ভাবলেও বিষয়টি নিয়ে ভেবেছে গৃহহীনদের নিয়ে কাজ করা ‘বিগ স্লিপ আউট’। নিউইয়র্ক, ব্রিসবেন ও কার্ডিফসহ পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশে বিশ্বের সর্ববৃহৎ ঘরের বাহিরে রাত্রিযাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গেলো যেখানে অংশ নিয়েছে ৫০ হাজারের বেশি মানুষ।

গৃহহীনদের সহায়তায় এই কার্যক্রম প্রায় ৫০ মিলিয়ন ডলার (৪২৪ কোটি টাকা) ফান্ড সংগ্রহ করতে পারবে বলে ধারণা প্রকাশ করেছে আয়োজকেরা।

লন্ডনের ট্রাফেলগার স্কয়ারের মানুষ সবচাইতে বেশি কষ্ট করেছে এবারের আয়োজনে। জানা গেছে, সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাশাপাশি ভারী বৃষ্টিপাত ছিলো। কিন্তু তারপরও নিজেদের অবস্থানে অটল ছিলেন অংশগ্রহণকারীরা। ঘরের বাহিরে রাত্রিযাপনের এই কার্যক্রমে অংশ নেয়া আয়োজকদের একজন ডেমে লাউজ কেসি বলেন, এটি প্রতীকী অর্থে রাত্রি যাপন। সত্যিকারের গৃহহীনদের কষ্টের অনুভূতি এক রাত থেকেই আমরা বুঝতে পারব না। অনেকের কাছে এটি অযৌক্তিক এবং হাস্যকর মনে হচ্ছে। বৃষ্টির মধ্যে এই শীতে নিজের ঘর-বাড়ি ফেলে আমরা এখানে কষ্ট করছি। কিন্তু সত্য এটাই। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তুষারের মধ্যেও পার্কের বেঞ্চে ঘুমাতে বাধ্য হচ্ছে। শরণার্থী রয়েছে যাদের থাকার কোন স্থান নেই।

তিনি আরও বলেন, এই গৃহহীন মানুষগুলো যে কষ্ট সারা বছর অনুভব করে তা হয়ত আমরা কয়েক মিনিট অনুভব করছি। কিন্তু এই অনুভব করার গুরুত্ব অনেক।

এই আয়োজনে বিখ্যাত মার্কিন অভিনেতা উইল স্মিথসহ আরও অনেক তারকা অংশগ্রহণ করেন। বিবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

লন্ডনে গৃহহীনদের সমর্থনে হাজার মানুষ ঘুমালো ফুটপাথে!

আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯