দর্পণ ডেস্ক
শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার (২৭ এপ্রিল) সকালে জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ নির্দেশনার কথা জানায়।
এতে বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।
দূতাবাস আরও জানায়, নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পেতে জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।
এ কারণে ভিসাপ্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানানো হয়েছে।



















