ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

সামাজিক সংগঠন ‘সাফ’ এর আয়োজনে সেমিনারঃ
‘ফ্রান্সে কিভাবে উদ্যোক্তা হবেন?’

  • আপডেট সময় ১০:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ৩৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
‘ফ্রান্সে কীভাবে উদ্যোক্তা হবেন’ – এই শিরোনামে একটি সেমিনার হয়ে গেলো প্যারিসে। সামাজিক সংগঠন সোলিদারিতে আজি ফ্রন্স (সাফ) এর উদ্যোগে এই সময়োপযোগী আয়োজনটি করা হয়।

শনিবার (৭ জুন) প্যারিসের একটি রেস্টুরেন্টে এমন আয়োজনে প্রধান বক্তা ছিলেন Sina Josheni, Responsable de Projets, Association La RUCHE. সামাজিক সংস্থা SAF এর প্রধান এনকে নয়ন এর সঞ্চালনায় এই আয়োজনে সফল উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন বিডি বস এর স্বত্বাধিকারী আইয়ুব হাসান।

সেমিনারে অংশগ্রহণকারীদের একাংশ

আয়োজনে মূল বক্তা শিনা জোশেনী ফ্রান্সে উদ্যোক্তা হতে সরকার গৃহীত বিভিন্ন আইন-কানুন, সহায়ক সংস্থা এবং উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা, করনীয়-বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, ফ্রান্সে একজন উদ্যোক্তা হতে আইনানুগ তেমন কোন বাঁধা নেই। এমন কি একজন রিফিউজি স্টাটাসধারীও সহজেই উদ্যোক্তা হতে পারে। তিনি জানান, উদ্যোক্তা হতে হলে তার একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে কোন ধরনের উদ্যোগ তিনি নেবেন। পরিস্কার ধারনা, ঝুঁকি, আর্থিক সংস্থান, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক ইত্যাদি বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। তিনি জানান, উদ্যোক্তা হবার জন্য Pole emoloi, Mairie এবং স্বেচ্ছাসেবী সংস্থা নানা পরামর্শ, তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট সহায়ক সংস্থার সাথে সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে থাকে। তিনি জানান যে, তার সংস্থা এব্যাপারে উদ্যোক্তা হতে উৎসাহীদের নিয়ে ৯ মাস ব্যাপী একটি কর্মসূচি পরিচালনা করে থাকে।

বিডি বস এর স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা আইয়ুব হাসান তার নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উদ্যোক্তা হতে হলে তাকে সাহসী হতে হবে। ঝুঁকি নেয়ার ক্ষমতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হলে লাভ ক্ষতি দুটো বিষয়কেই মাথায় রাখতে হবে। তিনি জানান, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসা করা যায় কিন্তু মনে রাখতে হবে ব্যাংক সাধারনতঃ ব্যবসা-সফল ব্যক্তিকেই লোন দেয়। ব্যাংক কখনও ঝুঁকি নিতে যাবে না। আইয়ুব হাসান জানান, আমদানী রপ্তানী ব্যবসা বিশেষতঃ বাংলাদেশের সাথে ব্যবসা করতে গেলে অনেক সময়, আর্থিক খরচ ইত্যাদি মাথায় রাখতে হবে। তুলনা করলে বাংলাদেশ থেকে ফ্রান্সে একজন উদ্যোক্তা হওয়া অনেকটাই সহজ।
অনুষ্ঠানে পুরুষ এবং মহিলা মিলে কমপক্ষে ৩০ জন উদ্যোক্তা এবং উদ্যোক্তা হতে আগ্রহীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সাফ এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন মামুন হাসান, শাহীন আহমেদ, রুমন আহমেদ এবং সোহেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

সামাজিক সংগঠন ‘সাফ’ এর আয়োজনে সেমিনারঃ
‘ফ্রান্সে কিভাবে উদ্যোক্তা হবেন?’

আপডেট সময় ১০:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩