ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

সামাজিক সংস্থা ‘সাফ’ এর উদ্যোগে প্যারিসে ‘ঈদ বাণিজ্য মেলা-২০২৩’

  • আপডেট সময় ১০:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • ৫৭৩ বার পড়া হয়েছে

প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্তরে বাঙালী উদ্যোক্তাদের পসার বসেছিলো রোববার (১৬ এপ্রিল)। সামাজিক সংগঠন সোলিদারিতে আজি ফ্রন্স (সাফ) এর উদ্যোগে প্রধানতঃ প্রবাসী বাংলাদেশী মহিলা উদ্যোক্তাদের নানা পণ্য নিয়ে একটি মেলার আয়োজন করে। সংক্ষিপ্ত প্রস্ততিতে এবং সীমিত প্রচারনা সত্বেও অনলাইন ভিত্তিক ব্যবসা পরিচালনাকারী ২৫ জন মহিলা উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে এই মেলায় হাজির হয়।
মেলায় মূলতঃ মহিলাদের ড্রেসের প্রাধান্য দেখা যায়। ছিলো অলংকার পণ্য, বোরখা। আর পুরুষদের জন্য পাঞ্জাবি, টুপি। ছিলো তাসবীহ, জায় নামাজ। বাসাবাড়ির সিকিউরিটি সিস্টেম বিপণনের পণ্যের একটি স্টলও ছিলো। মেলায় আকষ্মিকভাবে উপস্থিত হন ফরাসী পার্লামেন্টারিয়ান দানিয়েল অবনো।

এমন আয়োজন নিয়ে কথা হয় ‘সাফ’ এর প্রেসিডেন্ট নয়ন এনকে। তিনি জানান, প্যারিস হলো বহু ভাষা বর্ণ গোত্রের বসবাসকারী একটি রাজধানী। তাদের যেমন সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে তেমনি রয়েছে পোষাক পরিচ্ছদে ভিন্নতা। এই ভিন্নতার বৈচিত্র্যকে আমরা মেলার মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই মেলায় প্রবাসী বাংলাদেশীরা যেমন এসেছে। অন্যান্যরাও কৌতুহল নিয়ে এসেছে। তিনি অভিমত রাখেন, এধরনের উদ্যোগ ফরাসী সমাজের সাথে ‘ইন্টিগ্রেশন’ এ ভূমিকা রাখবে।

নয়ন এনকে বলছিলেন, এবারের মেলাটি খুবই কম সময়ের মধ্যে করতে হয়েছে। তবে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দেখে আমরা চমৎকৃত। তিনি জানান, এখানে আজ ২৫ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে মেলায় হাজির হয়েছে। যদিও নিবন্ধন করেছিলো ২০ জন। এই স্টলগুলো ছিলো সম্পূর্ণ ফ্রী।
তিনি আশা প্রকাশ করেন, আগামীতে আরো ব্যাপক প্রস্তুতি এবং বৃহৎ আকারে এই মেলার আয়োজন করা হবে। এতে কেবল প্রবাসী বাংলাদেশীরাই নয়, অন্যান্য দেশের প্রবাসীদেরও অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। মেলায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

সামাজিক সংস্থা ‘সাফ’ এর উদ্যোগে প্যারিসে ‘ঈদ বাণিজ্য মেলা-২০২৩’

আপডেট সময় ১০:২১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩