ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

সিরিয়ার সেনাদের হামলায় আরো ৫ তুর্কি সেনা নিহত

  • আপডেট সময় ১২:০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা হামলা চালিয়ে পাঁচ তুর্কি সেনাকে হত্যা করেছে বাশার আল-আসাদের অনুগত বাহিনী। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার ওই হামলা চালানো হয়। এর আগে গত মঙ্গলবার তুরস্কের ৮ সেনা সদস্যকে হত্যা করে সিরিয়ার বিমান বাহিনী। এ বছরের প্রথম থেকেই তুর্কি সেনাদের টার্গেট করে হামলা চালিয়ে আসছে সিরিয়া। এ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে। পাশাপাশি সিরিয়ার মিত্র রাশিয়ার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তুরস্কের।

তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের তুর্কি ঘাটি তাফতানাজে সোমবার ওই হামলা চালানো হয়। তুরস্ক সমর্থিত বিদ্রোহী ও জঙ্গি সংগঠনগুলো নিয়ন্ত্রিত সিরিয়ার সর্বশেষ অঞ্চল ইদলিব।

এটি পুনরায় দখলে উঠে পরে লেগেছে সিরিয়া সরকার। এ জন্য রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনী সর্বাত্মক অভিযান পরিচালনা করছে ইদলিবে। ইতিমধ্যে দখল করে নিয়েছে গুরুতপূর্ন বেশ কয়েকটি শহর ও গ্রাম। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। তিনি বিদ্রোহীদের পক্ষে পাল্টা অভিযান চালাতে সিরিয়ার অভ্যন্তরে সেনা অভিযান পরিচালনা করেন। এবার সেই সেনারাই অনবরত সিরিয়ার হামলার টার্গেটে পরিণত হচ্ছে। এ নিয়ে রাশিয়ার কাছে বেশ কয়েকবার বিচার দিয়েছে তুরস্ক। রাশিয়া ব্যবস্থা নেয়ার কথা বললেও ঘটনার পুনরাবৃত্তি থামছে না।

সোমবারের হামলার পর তুরস্কও পাল্টা হামলা চালায়। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন, ওই হামলায় তারা সিরিয়ার অন্তত ১০০টি স্থাপনায় আঘাত করেছে। তবে এতে সিরিয়ার সেনাদের হতাহত হওয়ার কোনো দাবি তারা করেনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভ¬ুত চাভুসগলু ঘটনার পর বলেন, আমাদের বীর সেনারা জবাব দেয়ার জন্য যা যা প্রয়োজন তা করে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

সিরিয়ার সেনাদের হামলায় আরো ৫ তুর্কি সেনা নিহত

আপডেট সময় ১২:০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০