ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত
দাবানলে নিহত ৩

স্পেনসহ ইউরোপের দক্ষিনাঞ্চলে তীব্র তাপদাহ,ফ্রান্সে তাপমাত্রা রেকর্ড ছুয়েছে

  • আপডেট সময় ০৯:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ফ্রান্সের দক্ষিণ -পশ্চিমাঞ্চলে রেকর্ড তাপমাত্রা স্পর্শ করেছে। দক্ষিণ ফ্রান্সের উদ বিভাগে ৪৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ফ্রান্স ছাড়াও দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহের পাশাপাশি দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায়। গেল ২৪ ঘণ্টায় গ্রিসে নতুন করে ১৫২টির বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে গ্রিসজুড়ে অগ্নিনির্বাপণ বিভাগের চার হাজার ৮৫০ সদস্য কাজ করছেন।কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলে স্পেন, আলবেনিয়া ও তুরস্কে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে অগ্নিনির্বাপণকর্মীসহ আরও অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

ফ্রান্স ও স্লোভেনিয়ায় রেকর্ড তাপপ্রবাহ হয়েছে। গ্রিসের পর্যটন দ্বীপ কিয়স ও জাকিনথোস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

পশ্চিম পেলোপনিসে আগুন রাতারাতি পাত্রাস শহরে ঢুকে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ধ্বংস করেছে। জান্তে দ্বীপে ১৫ কিলোমিটারজুড়ে (৯ মাইল) বিস্তৃত তিনটি পৃথক দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি।

এতে বসতবাড়ি, পর্যটন অবকাঠামো ও কৃষিজমির ক্ষতির খবর পাওয়া গেছে।
আজ বুধবার গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভাথ্রাকোগিয়ানিস বলেন, অগ্নিনির্বাপণ দলের অন্তত ১৫ সদস্য দগ্ধ ও অন্যান্য আঘাতের চিকিৎসা নিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

ভাথ্রাকোগিয়ানিস বলেন, ‘আজকের দিনটি খুবই কঠিন যাবে। কারণ, দেশের বেশির ভাগ অঞ্চলে দাবানলের উচ্চ ঝুঁকি রয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

দাবানলে নিহত ৩

স্পেনসহ ইউরোপের দক্ষিনাঞ্চলে তীব্র তাপদাহ,ফ্রান্সে তাপমাত্রা রেকর্ড ছুয়েছে

আপডেট সময় ০৯:৩৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫