ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর

২৫০ টাকা স্কুল বেতন দিতে না পারা ছেলেটি এখন শিশুদের আন্তর্জাতিক প্রতিনিধি!

  • আপডেট সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • ৪১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট -৭১৩টি শিশুর বাল্যবিবাহ বন্ধ করে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের শিশু অধিকারকর্মী থাকা অবস্থায়।এরপর ইউএনসিআরসি অনুচ্ছেদ ৪ ও ১৯ কাজ করে ঝুলিতে জমা হয়েছে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনস পদক। ২০২০ সালে জাতিসংঘ ৭৫ পোস্টারে স্থান পেয়েছে তার ছবি ! তার নাম আরিফ রহমান শিবলী যে শিশুদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের না বলা কথা, সমস্যা-সম্ভাবনা প্রতিনিয়ত আন্তর্জাতিক মহলে পৌঁছে দিচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে অংশ নিয়ে।

শুধু তাই নয়, ব্যক্তিগত জায়গা থেকেও শিশুদের জন্য কাজ করে গেছেন তিনি। স্কুল জীবনে গণমাধ্যমের গন্ডিতে পা রাখেন তিনি। যোগ দেন একটি বেসরকারি টেলিভিশনে। কাজ করেন আরো জনপ্রিয় কিছু বেসরকারি প্রতিষ্ঠানে নিউজ ও প্রোগ্রাম প্রডিউসার হিসেবে। তার নিজের আয়ের একটা অংশ দিয়ে ১৭ জন অস্বচ্ছল পড়ুয়ার পড়াশোনায় এগিয়ে এসেছেন তিনি।ঢাকায় জন্ম এবং ঢাকাতেই বেড়ে উঠেছেন এই তরুন। বাংলাদেশ ব্যাংক স্কুল থেকে এসএসসি, গুলশান কলেজ থেকে এইচএসসি ও ঢাকা তেজগাঁও কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করা অবস্থায় জনপ্রিয় রক ব্যান্ড লিংকিন পার্ক নিয়ে আরিফের তৈরি করা বায়োগ্রাফি ব্যান্ডটির সদস্যদের নজরে আসে। তাকে নিয়ে পরবর্তীতে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন ব্যান্ডটির র্যাপ ভোকাল মাইক সিনোডা।

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা সরকারের বিভিন্ন ইভেন্টে অতীতে অংশ নিয়েছেন আরিফ। পেয়েছেন ‘ইউনাইটেড ভয়েজ অব বাংলাদেশ চিলড্রেন্স’ হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি, পরিচিতি। গত বছর ২০ নভেম্বর কানাডা সরকার তাদের আন্তর্জাতিক শিশু অধিকার দিবসে সম্মান প্রদর্শন করেন এ বাংলাদেশী তরুণকে।যে সম্মান অতীতে পেয়েছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফ।

‘চাইল্ড ম্যাসেজে’ প্রধান বার্তা সম্পাদক হিসেবে কাজ করছেন রয়টার্সের সাবেক সংবাদকর্মী কার্লোস, বার্তা সম্পাদক আরেক ব্রিটিশ সাংবাদিক এলিস্টার ব্রিংটন। পিআর হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান এবিসি কিডস টিভি গণমাধ্যমে অতীতে কাজ করা লিও রিন্ডা। আর সেখানে বাংলাদেশি আরিফ রহমান শিবলী আছেন বর্তমানে নির্বাহী পরিচালক হিসেবে! ৫ মাসে যেটা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত ও জনপ্রিয়তা পেয়েছে।

এই তরুন সম্প্রতি আমাদের ফ্রান্স প্রতিবেদকের মুখোমুখি হয়ে জানান, ২৫০ টাকা স্কুলে বেতন দিতে না পারায় অনেক কস্ট পোহাতে হয়েছে তাকে। তিনি আরও বলেন, ইউএনসিআরসি অনুচ্ছেদ ১৩ বাস্তবায়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। আনা হচ্ছে অনেক পরিবর্তন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ

২৫০ টাকা স্কুল বেতন দিতে না পারা ছেলেটি এখন শিশুদের আন্তর্জাতিক প্রতিনিধি!

আপডেট সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১