ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পেনে সমুদ্র সাঁতরে ঢুকে পড়েছে হাজারো অবৈধ অভিবাসী হেঁটে-বাসে ১৩ দেশ পেরিয়ে যুক্তরাষ্ট্র শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ পর্যটকদের সবচেয়ে বেশি স্বাগত জানায় সিঙ্গাপুর, দ্বিতীয় লন্ডন যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন সিলেটের ৩ জনসহ ২৩ বাংলাদেশি লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে বাংলাদেশি খুন বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি, ফ্রান্সের বনভোজনে প্রবাসীদের মিলনমেলা জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ

  • আপডেট সময় ০৩:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি প্রকাশ করেছে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরে মাঠে ফিরছে দুই দল। ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে হবে ম্যাচ দুটি।

ফিফার দীর্ঘ আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেলেসাওদের দুই ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য ছিল ব্রাজিলের। কিন্তু শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। সেই ব্যর্থতার পর বড় পরিবর্তন শুরু হয়েছে ব্রাজিল দলে।

অবসরের ঘোষণা দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। অন্যদিকে কোচ আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়েই নতুন দল গড়ে তুলতে চান তিনি।

অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। শিরোপা হাতছাড়া হলেও দলটির পরবর্তী আন্তর্জাতিক সূচিও প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

এদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখনও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনিও। পাশাপাশি প্রধান কোচ লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। সেটি সত্যি হলে বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলেও শুরু হতে পারে নতুন যুগের পথচলা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্পেনে সমুদ্র সাঁতরে ঢুকে পড়েছে হাজারো অবৈধ অভিবাসী

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি প্রকাশ

আপডেট সময় ০৩:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬