ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

  • আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্ট : পরিচিত ব্র্যান্ডের শার্ট-প্যান্ট ও জুতার সমাহার, বাংলাদেশি কমিউনিটিকে কেনাকাটার আহ্বান।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’। রবিবার, ৬ সেপ্টেম্বর, প্যারিসের 98 Rue La Fayette, 75010 Paris ঠিকানায় জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ সাইফুল আলমের ছেলে ফাহমি আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ সাইফুল আলম।

অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। বক্তব্য রাখেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আজাদ, বাংলাদেশি কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব ও সোসাল সার্ভিস আইসা-এর চেয়ারম্যান উবায়দুল্লাহ কয়েস, সেইফ ড্রাইভিং স্কুলের ডিরেক্টর মুহাম্মদ সেলিম আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন কামাল উদ্দিন জিহাদি, জাহেদুর রহমান সাথী, বদরুল ইসলাম, নাসিম আজাদ সহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের আরেক পরিচালক মাহমুদুর রহমান সোহাগ।

বক্তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে Paris Coeur Outlet একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ। পরিচিত ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, জুতা ও বিভিন্ন ধরনের পোশাক-সামগ্রী কেনার সুযোগ থাকায় প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শুধু উদ্যোক্তার অর্থনৈতিক সক্ষমতাই প্রকাশ করে না, বরং ফ্রান্সের ব্যবসায়িক পরিমণ্ডলে বাংলাদেশি কমিউনিটির অবস্থানকেও আরও শক্তিশালী করে।

অনুষ্ঠানে বক্তারা ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের নতুন এই প্রতিষ্ঠানটি পরিদর্শন এবং এখান থেকে কেনাকাটা করে Paris Coeur Outlet-এর ব্যবসায়িক উদ্যোগকে সহযোগিতা করার আহ্বান জানান।

প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ সাইফুল আলম বলেন, ক্রেতাদের চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য সরবরাহ করাই তাদের প্রধান লক্ষ্য। প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে চায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে Paris Coeur Outlet-এর শুভ উদ্বোধনী আয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬