ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

  • আপডেট সময় ০২:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক নারী গুরুতর অবস্থায় রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

ফরাসি পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানান, ১৮৬ যাত্রী নিয়ে ট্রেনটি শুক্রবার নরমঁদি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ব্যাপক হতাহত মোকাবিলার পরিকল্পনা সক্রিয় করে। ঘটনাস্থলে ১৩০ জন দমকলকর্মী, পাঁচটি চিকিৎসা দল এবং ৮০টি জরুরি যান পাঠানো হয়।

রুয়াঁর প্রসিকিউটর সেবাস্তিয়াঁ গালোয়া জানান, দুর্ঘটনায় ৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সেন-মারিতিম প্রিফেকচারের তথ্য অনুযায়ী, ওই নারীকে হেলিকপ্টারে করে রুয়াঁ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ২৪ বছর বয়সী লুই স্থানীয় রেডিও আইসিআই নরমঁদিকে বলেন, হঠাৎ কয়েকবার ঝাঁকুনি হলো। এরপর প্রায় তিন সেকেন্ডের মধ্যে ঝাঁকুনি আরও জোরালো হতে থাকল।

তিনি বলেন, আমি আর নিজের আসনে বসে থাকতে পারছিলাম না। জানালার কাচ আংশিক ভেঙে যায় এবং রেললাইনের পাথর বগির ভেতরে ঢুকে পড়ে। ঘটনাটি সত্যিই ভয়াবহ ছিল। এখনো আমার শরীর কাঁপছে।

ফ্রান্সের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান এসএনসিএফ রেজো জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে রেললাইনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, অগ্রাধিকার হলো যাত্রীদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা। এরপর নিরাপদে ট্রেন চলাচলের পরিবেশ পুনরুদ্ধার করা হবে।

রেলটির চালকের মাদক ও অ্যালকোহল পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গালোয়া। ট্রেনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে, তা জানতে রেল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

আপডেট সময় ০২:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬