ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ২৫

  • আপডেট সময় ০১:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক
গ্রিসের গাভদোস দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার গ্রিসের কোস্ট গার্ড এএফপিকে এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনাস্থলের কাছে থাকা দুটি নৌকা ৫১ জনকে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে মোট ৭৭ জন ছিলেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। ক্রিট ও গাভদোস দ্বীপ লিবিয়ার উপক‚ল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে। সাম্প্রতিক সময়ে এই দুই দ্বীপ গ্রিসে প্রবেশের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে। গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমনও কিছুটা কমেছে।
দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক বছরে আগমনের সংখ্যা প্রায় ৬১ হাজার থেকে কমে ৪২ হাজারে নেমেছে।
অর্থাৎ আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে। ইউরোপে অভিবাসনবিরোধী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ার মধ্যে বিভিন্ন দেশ অভিবাসন নীতি আরো কঠোর করেছে। গ্রিসও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অভিবাসনপ্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের বিষয়ে জার্মানি ও কয়েকটি ইইউ দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

গ্রিসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ২৫

আপডেট সময় ০১:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬