ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

ফ্রান্স প্রবাসী কবির কবিতাবই ‘জলরঙে আঁকা ছবি’র প্রকাশনা

  • আপডেট সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

*
কবিতা শুধু নান্দনিক বোধ নয়
আমাদের চেতনার মানসসত্ত্বাও
*
সালমান ফরিদ : কবিতা শুধুমাত্র নান্দনিক বোধের জগত নয় কিংবা পাশাপাশি শ্রুতিমধুর, শিল্পের স্বাদ সমৃদ্ধ কতগুলো শব্দ প্রয়োগ নয়। কবিতা আমাদের বিপ্লব, প্রতিবাদের ধারলো অস্ত্র, চেতনার মানসসত্ত্বা। কবিতার এই সত্যটি আপাদমস্তক ধারণ করেছেন কবি বদরুজ্জামান জামান। তিনি যে কবিতার মানসসত্ত্বার উত্তারাধিকারী সর্বশেষ প্রকাশিত তার কবিতাবই ‘জলরঙে আঁকা ছবি’র ভেতর দিয়ে তা বেশ দৃঢ়তার সঙ্গে জানান দিয়েছেন। তার কবিতায় যেমন বিপ্লব আছে, প্রতিবাদ আছে, বাঙালি ও মানবিক চেতনাবোধ আছে তেমনি মানবিক প্রেম আবার প্রেম-দ্রোহও রয়েছে। একই সঙ্গে তার কণ্ঠে উচ্চারিত হয়েছে আমাদের জাতীয় আশা ও হতাশার কথাও।

রোববার (১ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে ফ্রান্স প্রবাসী কবি বদরুজ্জামান জামানের কবিতাবই ‘জলরঙে আঁকা ছবি’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কবি ও সম্পাদক খালেদ উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি-গবেষক ও মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, কবিতার চেনা জগতে বিচরণ করছেন বদরুজ্জামান জামান। কিন্তু এখান থেকেও তাকে আলাদা করে চেনা যায়। কেননা তাকে আলাদা করবার মত অনেক উপকরণ বিদ্যমান রয়েছে তার কবিতায়। তিনি সহজ ও স্বাভাবিক ভঙ্গিমায় কবিতার শব্দগুলোকে পাঠকের একান্ত নিজস্ব করে তুলেছেন। বৈঠকখানার মত একটি পরিবেশ তৈরি করে তার পাঠককে শব্দ ও ভাবের ভেতরে আপ্লুত করেছেন। বিমোহিত করেছেন।

মূল প্রবন্ধে কবি-কথাশিল্পী ও দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ বলেন, কবি বদরুজ্জামান জামানকে পাঠ করলে তাকে যে দর্শন দিয়ে আলাদা করা যায় তার একটি হচ্ছে কবির মানসসত্ত্বা। এই মানসসত্ত্বায় আছে ভাবের প্রাণোচ্ছলতা। বইয়ের উপর নিবন্ধ পাঠ করেন কবি ও সম্পাদক প্রভাষক আলমগীর হোসেন ।

লেখক-সাংবাদিক মিলু কাশেমের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ কে শেরাম, কবি ও গবেষক নৃপেন্দ্রলাল দাশ ,  সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক কবি লিয়াকত শাহ ফরিদী ,  কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম,  কবি ও সম্পাদক পুলিন রায়, সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল,  কবি ও সম্পাদক আবিদ ফায়সাল,  সাংবাদিক মোছাদ্দিক আহমদ সাজুল, কবি মালেকুল হক,  প্রকাশক কবি ও নাট্যকার সূফি সুফিয়ান,  সাংস্কৃতিক কর্মী আসফিয়া, কবিও সাংবাদিক তাসলিমা বিথি প্রমূখ।

জলরঙে আকা ছবি গ্রন্থ থেকে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী কবি মামুন সুলতান,  আবৃত্তিশিল্পী কবি নিলুফা সুলতানা লিপি,  সংগীত পরিবেশন করেন আয়শা রুনা,  লেখক অনুভূতি ব্যক্ত করেন কবি বদরুজ্জামান জামান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

ফ্রান্স প্রবাসী কবির কবিতাবই ‘জলরঙে আঁকা ছবি’র প্রকাশনা

আপডেট সময় ১১:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮