ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয় যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স-স্পেন সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সিরিয়ায় সেনা রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করেছি: ম্যাক্রোঁ

  • আপডেট সময় ০৮:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
  • ৪৫৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন। বরং সিরিয়ার জন্য ‘দীর্ঘমেয়াদী’ পরিকল্পনার ব্যাপারে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন। খবর বিবিসির।
এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই সিরিয়া থেকে বেরিয়ে আসবে।’ তবে ৭ এপ্রিল বিদ্রোহী নিয়ন্ত্রিত ডৌমা শহরে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র ব্যবহারের জবাবে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ায় বিভিন্ন সরকারি অবস্থানে বিমান হামলা চালায়।  ম্যাক্রোঁ বলেছেন, সিরিয়ায় হামলা সীমিতাকারে রাখার ব্যাপারেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে সম্মত হয়েছেন। সিরিয়ায় সামরিক হামলার আগে উভয় নেতা বেশ কয়েকবার ফোনালাপ করেছেন বলেও জানা গেছে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের ওই বক্তব্যের পর হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এ ধরনের কোনো বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সম্মত হওয়ার খবর নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সিরিয়ায় মার্কিন মিশনের ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিতভাবেই যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে বের হয়ে আসতে চান। কিন্তু যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে ‘পুরোপুরি গুড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ’ বলেও জানিয়েছেন হোয়াইট হাউজের এই মুখপাত্র। সিরিয়ায় শুক্রবার রাতে হামলার বিষয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকা যে কোনো পরিস্থিতিতে সিরিয়ায় অনির্দিষ্টকালের জন্য থাকতে চায় না। উল্লেখ্য, সিরিয়ায় দুই হাজার মার্কিন সেনা রয়েছে। তারা সিরিয়ার পূর্বাঞ্চলে কুর্দিশ ও আরব মিলিশিয়াদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) সহায়তা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

সিরিয়ায় সেনা রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করেছি: ম্যাক্রোঁ

আপডেট সময় ০৮:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮