ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

ইতালিতে ‘মহিলা সমাজ কল্যাণ সমিতি’র ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

  • আপডেট সময় ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • ৪৬৫ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালীঃ ইতালিতে বাংলাদেশি মহিলা সংগঠন ‘মহিলা সমাজ কল্যাণ সমিতি’র ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলন সম্পন্ন হয়। কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে মহিলা সমাজ কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনে অংশ নেন ইতালিতে বসবাসরত মহিলা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দেরা, এছাড়াও বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পূর্ণমিলন এক মিলনমেলায় পরিণত হয়। এতে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ’র সভাপতিত্বে ও শামিমা জামান এর সঞ্চালনায় রোববার রোমের তরপিনাত্তারা থেকে মনোমুগ্ধকর রসাত্মক বচনে ১টি বাস সহযোগে আনন্দ যাত্রা অন্য রকম অনন্দ উপভোগ করে সবাই। পথি মধ্যে সবাইকে সকালের নাস্তা পরিবেশন করানো হয়। রোমের অদূরে সাগর ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাগো ( স্পেরলোঙ্গা ) পর্যটন কেন্দ্রে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়।সেখানে দুপুরের খাবার শেষে লেকের মনোরম দৃশ্য (লাগো স্পেরলোঙ্গা ) বিচের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার, বেলাভূমিতে ফুটবল, শিশুদের দৌড়, ভলিবল খেলাসহ নানা ধরনের খেলা চলতে থাকে দিনব্যাপী।এরই ফাঁকে ঈদ পূর্ণমিলনি আনন্দ ভ্রমণে আগত পরিবারগুলোর ছেলে-মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। এ যেন প্রবাসে অনন্য এক টুকরো বাংলাদেশ।আনন্দ ভ্রমণে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা বানু, সায়মা পিংকি, তাহমিনা আক্তার, রোকেয়া খাতুন মিরা, নাসরিন চৌধুরী, মাহবুবা আক্তার চৌধুরী বাবলি, মেহেনাজ তাবাস্সুম শেলি, মিলি, নার্গিস আক্তার, মনি আক্তার, ইফরোজা খানম ইফা , জেসমিন আম্বিয়া , সুরাহিয়া আক্তার, খুশবু , হেনা আক্তার ফাহিমা , সালমা পারভিন মণি, ফাতেমা বেগম, সুলতানা মাহমুদ সহ আরো অনেকেই। এছাড়াও আনন্দ ভ্রমণে আরো অংশগ্রহণ করে সহযোগিতা করেন অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি এন টিভি ইউরোপ বুরো প্রধান মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ, ইতালী কেন্দ্রীয় যুবদল শাখার প্রচার সম্পাদক রবিন খান প্রমুখ। পরিশেষে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ বলেন প্রবাসে ব্যস্ততার মাঝে একটু সুখের পরশ পেতে প্রতি বছর আমরা ঈদ পূর্ণমিলন সহ বিভিন্ন আয়োজন করে থাকি। সবাইকে বিনোদন দিতে এবং ক্লান্তি দূর করতে মহিলা সমাজ কল্যাণ সমিতির এ আয়োজন। এবং ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

ইতালিতে ‘মহিলা সমাজ কল্যাণ সমিতি’র ঈদ পূর্ণমিলন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮