ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের

ফ্রান্সে এক পুলিশ প্রধানকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর রোদেজে এক ব্যক্তির ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শহরটির পুলিশ প্রধান প্যাসকেল ফিলো। ওই হামলাকারীর ব্যাপারে পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই শহরের মেয়র ও পুলিশ প্রধানের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছিলেন ওই হামলাকারী। বৃহস্পতিবার রাস্তার মাঝখানে তিনবার ছুরি দিয়ে কোপ দেওয়া হয় ফিলোকে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই প্রাণ হারান তিনি।

রোদেজের মেয়র ক্রিস্টিয়ান তেইসেদ্রে বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় এই ঘটনা ঘটে। ফিলো তিন সন্তানের জনক ছিলেন। তিনি বলেন, পুলিশ হামলারকারীকে চেনে। তাকে ১১ এপ্রিল আটক করা হয়েছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারের আগে এক বুটিক শপে লুকিয়ে ছিলেন হামলাকারী। অভিযোগ রয়েছে, কয়েকমাস আগে ওই ব্যক্তির কুকুর নিয়ে গিয়েছিলো স্থানীয় প্রশাসন। এরপর থেকেই তিনি হুমকি দিয়ে আসছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্সে এক পুলিশ প্রধানকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮