ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

ফ্রান্সে বন্যায় নিহত ১৩, রেড অ্যালার্ট জারি

  • আপডেট সময় ১০:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • ৮৯৪ বার পড়া হয়েছে

ফ্রান্সের অডে অঞ্চলে হঠাৎ বন্যায় বন্যায় ১৩ জন প্রাণ হারিয়েছে। গুরুতরভাবে আহত হয়েছে অন্তত ৫ জন। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে একজন চার্চের নান। তিনি বন্যার পানিতে ভেসে গেছেন। বন্যাকবলিত এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাতের বেলা কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের কারণেই এই বন্যার সূচনা। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি ছিল যে ফ্রান্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা একে ‘কয়েক মাসের বৃষ্টিপাতের সমান’ হিসেবে উল্লেখ করেছেন।

গত একশ বছরের মধ্যে অডে নদীতে হওয়া বন্যার মধ্যে এবারের বন্যাই সবচেয়ে ভয়ঙ্কর। বন্যায় একটি ভবন ও একটি সেতু ধসে পড়ার খবর জানা গেছে। ফ্রান্সের পুলিশ কর্মকর্তা অ্যালেইন থিরিওন বলেছেন, বন্যায় আটকে পড়া অনেক মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। তাদেরকে নৌকায় করে উদ্ধার করতে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। সেক্ষেত্রে আকাশপথেই তাদের সরানর কথা ভাবা হচ্ছে।

উদ্ধার তৎপরতা চালানোর জন্য ৭০০ ইমার্জেন্সি সার্ভিস কর্মী ও সাতটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করা যদি সম্ভব মনে করেন তাহলে এলাকাটি পরিদর্শনে যাবেন তিনি।

বিবিসির লিখেছে, বছরের এই সময়ে বৃষ্টিপাত অডে অঞ্চলে স্বাভাবিক ঘটনা। কিন্তু নদীর তীরে নতুন নতুন বাড়ি বানাতে থাকায় বন্যা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সবচেয়ে খারাপ অবস্থা যেসব এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা না পৌঁছানো পর্যন্ত সেসব এলাকার বাসিন্দাদের বাড়িতেই থাকতে বলেছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

ফ্রান্সে বন্যায় নিহত ১৩, রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ১০:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮