ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপে আন্তর্জাতিক মানবাধিকার বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশি আইনজীবী সাইদুল আব্দুল বিভ্রান্তিকর তথ্য প্রচার : লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সতকর্তা ইতালিতে ১২ দফা ভূকম্পন প্যারিসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ৫ এবার জার্মানিতে বিক্ষোভের ডাক! বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

ইতালির ঢাউস সাইজের বাজেট নিয়ে ইইউর তীব্র সমালোচনা

  • আপডেট সময় ১০:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
  • ৪৩১ বার পড়া হয়েছে

ইতালি সরকারের প্রস্তাবিত বিপুল খরচের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় রাষ্ট্রগুলোর সংগঠনটি বলছে, ইতালির প্রস্তাবিত বাজেট তাদের ইইউর বাৎসরিক বাজেট পরিকল্পনা নীতির আইন লঙ্ঘন করছে। তবে গত বৃহ¯পতিবার প্রস্তাবিত বাজেটকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপে কন্টে। এই নিয়ে দেশটির পার্লামেন্ট সদস্য এবং সরকারের এমপিদের পক্ষ থেকেও তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি।
দেশটির অর্থনৈতিক পরিকল্পনা মন্ত্রী এবং ইতালির জোট সরকারের অন্যতম প্রধান শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের নেতা লুইজি ডি মাইয়ো, এই বাজেটে বেশ কিছু অংশে সংশোধনী আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তার দল পার্লামেন্টে বাজেট প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে এমন হুমকিও দেন। তিনি বলেন, তাকে না জানিয়েই বাজেটের বিশেষ কিছু অংশে পরিবর্তন আনা হয়েছে যার সঙ্গে তিনি একমত নন। তবে গত বুধবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে পাঠানো ওই বাজেটে স্বাক্ষর করেন তিনি। এ সময় তিনি উল্লেখিত পরিবর্তনগুলোকে লক্ষ করতে পারেননি বলেই দাবি করেছেন।

তবে সরকারের শরিক দল ফার রাইট লিগের কর্মকর্তারা এই সকল অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ফাইভ স্টার মুভমেন্টের অগোচরে বাজট প্রস্তাবে কোনো সংশোধনী আনা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে ফাইভ স্টার মুভমেন্টের একজন এমপি বলেছেন, অর্থনৈতিক দুর্বৃত্তদের ছাড় দেয়ার কারণেই আজ আমাদের নিজস্ব দলীয় নীতি ও বিশ্বাস অস্তিত্ব সঙ্কটে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা

ইতালির ঢাউস সাইজের বাজেট নিয়ে ইইউর তীব্র সমালোচনা

আপডেট সময় ১০:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮