ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে পিক দ্যু মিদি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের দৌড়ে,এলিসি প্রাসাদে প্রার্থিতার সমর্থনে বিশেষ সংবর্ধনা ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ফেভারিটদের মহারণ ওলিসের হেট্রিকে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ফ্রান্স গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের

পুতিন ট্রাম্পকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদ বর্জনের আহ্বান ফরাসী নেতা ম্যাক্রোঁর

  • আপডেট সময় ১২:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • ৫৮৬ বার পড়া হয়েছে

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শত বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদ বর্জন করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্যারিসে উপস্থিত নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জাতীয়তাবাদকে ‘দেশপ্রেমের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, ‘‘ আপনারা ‘আমাদের স্বার্থই প্রথম আর অন্যদের বিষয় মনে রেখ না’ বলার মাধ্যমে একটি জাতির সবচেয়ে মূল্যবান জিনিসকেই বাতিল করে দিচ্ছেন আর তা হলো তার নৈতিক মূল্যবোধ।’’

২০ মিনিটের ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সহকর্মীদের প্রতি ‘শান্তির জন্য সংগ্রাম’ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘অপসারণের মোহে এই আশা ধ্বংস করে সহিংসতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলে তা বিশাল ভুল হবে যার জন্য ভবিষ্যত প্রজন্ম নিশ্চিতভাবে আমাদের দায়ী করবে।’

১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে ৯৭ লাখ সেনা ও এক কোটি বেসামরিক মানুষ নিহত হয়। ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টার সময় বিউগল বাজিয়ে ওই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর ওই সময় প্যারিসের সব চার্চে ঘণ্টা বাজানো হয়।

রবিবার দিনটি উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্যারিসের আর্ক ডি ত্রিয়োমফি নিচে থাকা অজ্ঞাত সেনার কবর পর্যন্ত হেটে যান। একই সময় সারা শহরের চার্চগুলোতে ঘণ্টা বাজানো হয়।

প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির শত বছর পূর্তি অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতা নিজেদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন আর সবকিছু ঠিকই চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বকালের সেরা গোলদাতার দৌড়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে

পুতিন ট্রাম্পকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদ বর্জনের আহ্বান ফরাসী নেতা ম্যাক্রোঁর

আপডেট সময় ১২:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮