ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

ব্রেক্সিট সুশৃঙ্খলভাবে হবে বলে আশা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের

  • আপডেট সময় ১১:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮
  • ৩৮৭ বার পড়া হয়েছে

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে যুক্তরাজ্যের অপসারণ সুশৃঙ্খল হবে বলে আশা করেন। তিনি আরও আশা করেন, ইইউ এবং যুক্তরাজ্য এই সপ্তাহেই ব্রেক্সিট চুক্তি সম্পাদন করতে পারবে। মঙ্গলবার বার্লিনে ডেনমার্কের প্রধানমন্ত্রী লারস লোকি রাসমুসেনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত ধাপে পৌঁছেছে।

মের্কেল বলেন, ‘আশা করছি, রবিবার একটি চুক্তি স্বাক্ষর করার জন্য আমরা ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে বসবো আর ভবিষ্যত সম্পর্ক বিষয়ে আলোচনা করবো’। তিনি আরও বলেন, ‘আমরা কখনওই এই অপসারণ চাইনি, কিন্তু যেহেতু এটা হচ্ছেই, তাই আমরা দুইটা বিষয় অর্জন করতে চাই। প্রথমত, আমরা একটি সুশৃঙ্খল অপসারণ চাই। আর দ্বিতীয়ত, আমরা ভবিষ্যতে ভাল, বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চাই’।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লাউড জাকনারের সঙ্গে দেখা করতে বুধবার ব্রাসেলসে যাবেন। সেখানে তিনি ব্রেক্সিটের বিষয়ে বিস্তারিত ও চূড়ান্ত আলোচনা করবেন।

গত সপ্তাহে মে’র মন্ত্রি পরিষদে ব্রেক্সিট চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। তবে তার ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক রাবসহ আরেক মন্ত্রীর পদত্যাগের ঘটনা ব্রেক্সিট চুক্তিটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

ব্রেক্সিট সুশৃঙ্খলভাবে হবে বলে আশা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের

আপডেট সময় ১১:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮