ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন না করবিন

  • আপডেট সময় ০৯:২৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ২৬৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ব্রিটেনের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। চলতি বছরের জুনে যুক্তরাজ্যে সফরে আসবেন ট্রাম্প।-খবর রয়টার্সের
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, তেরেসা মের উচিত হবে না ট্রাম্পকে একজন প্রেসিডেন্ট হিসেবে সম্মান দিয়ে লাল গালিচা বিছানো। কারণ তিনি অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি বাতিল করেছেন। জলবায়ু চুক্তি থেকে সরে এসেছেন। এছাড়াও বিভিন্ন বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য ছুড়েছেন।
ট্রাম্পের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে বিরক্তি প্রকাশ করে আসছিলেন এই বামপন্থী লেবার নেতা। সম্প্রতি তিনি বলেন, উইকিলিকসের সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা উচিত হবে না।
করবিন বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হলে তাকে তিনি স্বাগত জানাবেন। কেবল ধুমধাম আয়োজন ও রাষ্ট্রীয় সফরের উৎসব দিয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দরকার নেই।

আগামী ৩ থেকে ৫ জুন ব্রিটেন সফরে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হচ্ছেন তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি রানি দ্বিতীয় এলেজাবেথের সঙ্গে সফরচুক্তি করেছেন।
যদিও সংস্কার কাজ চলায় বাকিংহাম প্রসাদে থাকবেন না ট্রাম্প। একজন বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে তার সেখানেই থাকার কথা ছিল।
এর আগে ২০১৭ সালে ট্রাম্পকে সফরের প্রস্তাব না করার আবেদন জানিয়ে একটি পিটিশনে অন্তত ১৯ লাখ ব্রিটিশ নাগরিক সই করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন না করবিন

আপডেট সময় ০৯:২৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯