ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আবারও দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি খুন

  • আপডেট সময় ১১:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
  • ২৩৪ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশী খুনের মিছিল থামছেই না। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে ইমন হোসেন (২৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এনিয়ে গত একমাসে পাঁচ বাংলাদেশি হত্যার শিকার হলেন।
কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন নোয়াখালী পৌরসভার সোনাপুর বাজারের ব্যবসায়ী ও কালিতারা এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, জীবিকার তাগিদে গত তিন বছর আগে ইমন দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে কিছু দিন চাকরি করার পর এক আত্মীয়ের সহযোগিতায় কেপটাউন শহরের ফেলিকনপার্ক এলাকা একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন।

কিছুদিন আগ থেকে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে ইমন টাকা দিতে অপারগত প্রকাশ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে বৃহস্পতিবার রাতে মুখোশ পরা নিগ্রো সন্ত্রাসী দল ইমনের দোকানে হামলা চালিয়ে লুটপাট করতে থাকে।

এ সময় ইমন বাধা দিলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইমন নিহত হন।

ইমনের নিহতের খবরটি শুক্রবার সকালে তার বন্ধু মোস্তাফিজুর রহমান বাবুর মাধ্যমে জানতে পারে পরিবারের সদস্যরা। এ ঘটনায় ইমনের পরিবারে বইছে শোকের মাতম।নিহতের পরিবারের সদস্যরা ইমনের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

আবারও দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি খুন

আপডেট সময় ১১:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯