ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

ফ্রান্সের লিয়ন শহরে বিস্ফোরণ, আহত ১৩

  • আপডেট সময় ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
  • ২৮৯ বার পড়া হয়েছে

ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহরে লিয়নে এক বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে শহরের কেন্দ্রস্থলে এ বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, রিউ ভিক্টর হুগো এবং রিউ সালা এলাকার কাছাকাছি স্থানে বোমাটি বিস্ফোরিত হয়েছে। এ বিস্ফোরণকে ‘হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় ব্রায়োসি ডোরে বেকারি এলাকায় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিবিসি-র খবরে বলা হয়েছে, এটি ছিল মূলত একটি পার্সেল বোমা।

বিস্ফোরণের পরপরই সম্ভাব্য হামলাকারীকে খুঁজে বের করতে নজরদারির জন্য মোতায়েন ক্যামেরাগুলোতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কালো সোয়েটার, হুড ও চশমা পরা সন্দেহভাজন এক পুরুষ বাইসাইকেল চালককে খুঁজছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩০ বছর। ওই ব্যক্তির ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, ওই ব্যক্তি ঘটনাস্থলে পার্সেল বোমাটি পেতে রেখেছিল। এ ঘটনায় খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যেসব আয়োজনে অনেক লোকজন জড়ো হন সেগুলোতে নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফে কাসটানের।

এ বিস্ফোরণকে হামলা হিসেবে উল্লেখ করে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্র: বিবিসি, এনবিসি নিউজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

ফ্রান্সের লিয়ন শহরে বিস্ফোরণ, আহত ১৩

আপডেট সময় ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯