ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ইমানুয়েল ম্যাক্রনের ‘মূর্খতার’ জবাব দেওয়া হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

  • আপডেট সময় ০৯:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
  • ৪৯৯ বার পড়া হয়েছে

ফ্রান্স সরকার যুক্তরাষ্ট্রের বৃহৎ তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর ওপর শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুল্কারোপের এই ঘটনাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ‘নির্বুদ্ধিতা’ হিসেবে আখ্যায়িত করে এর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

ট্রাম্প শুক্রবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপের মাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মূর্খতার জবাব দেবে। ”

ওয়াশিংটন ফ্রান্সের কিছু পণ্যের ওপর শুল্কারোপ করবে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ফ্রান্সের পার্লামেন্টে সম্প্রতি একটি বিল পাস হয়, যাতে বিদেশি আইটি কোম্পানিগুলোর ওপর তিন শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত রয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রন গত সপ্তাহে ওই বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেছেন।

বিলটিতে বলা হয়েছে, এই শুল্কারোপের ফলে ফ্রান্স চলতি বছর ৪০ কোটি ইউরো এবং আগামী বছর ৬৫ কোটি ইউরো আয় করতে পারবে।

আমেরিকার যেসব আইটি কোম্পানি ফ্রান্সের এই আইনের আওতায় আসবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ হচ্ছে গুগল, ফেসবুক, অ্যামাজন ও অ্যাপেল।
ফ্রান্স সরকারের এ পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত বহু দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কারোপ করে কার্যত ওইসব দেশের বিরুদ্ধে বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছেন।

সূত্র: বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন

ইমানুয়েল ম্যাক্রনের ‘মূর্খতার’ জবাব দেওয়া হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় ০৯:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯