ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

ইতালিতে মসজিদে হামলার পরিকল্পনা, বিপুল অস্ত্র-বোমাসহ গ্রেফতার ২

  • আপডেট সময় ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৪৩৪ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধিঃ ইতালিতে মুসলমানদের ওপর ও মসজিদে ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছিলো দেশটির উগ্রপন্থী ফার রাইট খ্রিস্টানরা। এজন্য তারা মজুদ করেছিলো বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও ডেটোনেটর।

মুসলমানরা যখন নামাজে থাকবে তখন পুরো মসজিদ উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিলো তাদের। খ্রিস্টানদের এই ভয়াবহ হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়াতে ভয়ানক এক বিপদ থেকে রক্ষা পেলো ইতালির মুসলিমরা।

মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত দুই খ্রিস্টান মৌলবাদী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। উদ্ধার করেছে বিপুল অস্ত্র, যা দেখে হতভম্ব ইতালির মুসলমানরা। অনেক মুসলমান ইতালির মিডিয়ায় নিউজটি দেখে ফজর নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়েছেন।

ইতালি পুলিশ জানিয়েছে, রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়ানা এরিয়ায় একযোগে মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করে এসব উগ্রবাদী, মৌলবাদী ফার রাইট খ্রিস্টানরা।

দেশটির পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ইতালির ফ্লোরেন্স ও সিয়ানা এরিয়ার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ফার রাইট গ্রুপের দুই খ্রিস্টানকে গ্রেফতার করে। এ ভয়াবহ হামলার পরিকল্পনার সাথে প্রত্যক্ষ জড়িত ১০ জনকে গ্রেফতার করার জন্য বিশেষ অভিযানে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন

ইতালিতে মসজিদে হামলার পরিকল্পনা, বিপুল অস্ত্র-বোমাসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯