ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ লিবিয়া থেকে মৃত্যুপথে ইউরোপ, ঝুঁকিপূর্ণ যাত্রায় শীর্ষে বাংলাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয় যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স-স্পেন সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

অতিথির মাথায় ছাতা ধরে মানুষের প্রশংসায় ভাসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

  • আপডেট সময় ০৯:৪৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে

অতিথি হিসেবে আসা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে সৌজন্য দেখিয়েছেন, এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, অন্য দেশের রাষ্ট্রপ্রধানের মাথায় ছাতা ধরে রয়েছেন ম্যাক্রোঁ। এই সৌজন্যের জন্য নেটিজেনরা ফরাসি প্রেসিডেন্টের প্রশংসা করছেন।

জানা গেছে, বুধবার ফরাসি প্রেসিডেন্টের এলিজে প্রাসাদে এসেছিলেন স্লোভাক প্রধানমন্ত্রী ইগর মাচোভিচ।

সেখানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাচোভিচ। সে সময় বৃষ্টি নামায় প্রেসিডেন্টের সহযোগীরা ছাতা নিয়ে আসেন। নারী সহযোগীর থেকে ছাতা নিয়ে ইগরের মাথায় নিজেই ধরেছিলেন ম্যাক্রোঁ। তার মাথাতে অন্য একটি ছাতা ধরেছিলেন অপর এক নারী সহযোগী।

ভিডিওতে দেখা যায়, এক সহযোগী ফরাসি প্রেসিডেন্টের হাতে থাকা ছাতা ধরতে এলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজেই ধরেছিলেন ছাতা। এরপর সাংবাদিক বৈঠক শেষ হলে দুই রাষ্ট্রপ্রধান যখন এলিজে প্রাসাদের সিঁড়িতে উঠছেন, তখনও বৃষ্টি পড়ছে। সে সময়ও স্লোভাক প্রধানমন্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন ম্যাক্রোঁই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

অতিথির মাথায় ছাতা ধরে মানুষের প্রশংসায় ভাসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আপডেট সময় ০৯:৪৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১